আমাদের শিক্ষকবৃন্দ
অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের নিয়ে আমাদের টিম, প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের পথ দেখাচ্ছেন প্রস্তুতির প্রতিটি ধাপে।

MD. ABIR HASAN
46th BCS Admin (Recommended), 47th BCS Police (Recommended)
বিসিএস চাকরি প্রত্যাশী হিসেবে আপনার তিনটি বৈশিষ্ট্য থাকা জরুরী- প্রখর বিশ্লেষণী ক্ষমতা, দীর্ঘ পরিশ্রমের অভ্যাস, হতাশ হয়ে হার না মানা মানসিকতা। মনে রাখবেন, আপনার জীবনের গল্পের নায়ক আপনি, যে গল্পের লেখকও আপনি।

MIR DIDER ALI RAKIB
47th BCS Admin (Recommended)
বিসিএসের জার্নিতে নিজেকে চেনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটি ধাপে একেকজন একেকভাবে বেড়ে উঠেছে। তাই প্রত্যেকের চিন্তাভাবনা ও ওয়ার্ক এথিক্স বাকিদের থেকে ভিন্ন। এজন্য নিজের শক্তি ও দুর্বলতা বুঝে সে অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করে ধৈর্য্যের সাথে লেগে থাকতে হবে।

NILOY DEBNATH
43rd BCS General Education Cadre
রবীন্দ্রনাথের 'দুঃসময়' কবিতার দু'টি চরণ- "তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।" সহজ করে বলতে গেলে-কোনো পরিস্থিতিতেই হাল ছাড়া যাবে না, শেষ চেষ্টা করে যেতে হবে।

MD. ZAKARIA BHUIAN
46th BCS Admin (Recommended)
আমার দাদি একটা কথা বলতেন,"এক কাটে ধারে, আর এক কাটে ভারে।" আপনার মেধা যদি একটু কম ধারালো হয়,আপনি একটু কম মেধাবী হন,কোন সমস্যা নেই।তবে আপনি নিয়মিত হন,প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ুন, নিয়মিত প্রস্তুতি নিন,ইনশাআল্লাহ একদিন আপনার পরিশ্রম সফলতা নিয়ে আসবে।এক- দুইদিনের মুষলধারে হওয়া বৃষ্টি বাইরে পড়ে থাকা পাথরের কোন পরিবর্তন করতে পারে না।কিন্তু নিয়মিত একফোঁটা একফোঁটা করে পড়া পানি লাগাতার পাথরের ওপর পড়ে পাথরের গায়ে ছিদ্র করে ফেলে । মনে রাখবেন,"ধারাবাহিকতা প্রতিভার চেয়েও শক্তিশালী।”

FAHIM EBNNE IDRISH
45th BCS Admin (Recommended)
"সঠিক কৌশল, ধারাবাহিক চর্চা আর মেধার সঠিক প্রয়োগ-এই তিনেই লুকিয়ে থাকে সফলতা।"

SUDIPTO SIKDER
45th BCS Admin (Recommended)
Don't just follow the crowd-trust your instincts. Carefully review the syllabus and past question papers to make an informed decision regarding your preparation strategy.

BACHCHU RAHMAN
47th BCS Police (Merit-01), 49th BCS General Education (Merit-01)
নিজেকে জানো, নিজের জাতিকে জানো, নিজের পৃথিবীকে জানো।

SHAHRIAR ZAMAN SHAON
47th BCS Admin (Recommended), 46th BCS Co-operative (Recommended), 49th Special BCS General Education (Recommended)
আমি শাহরিয়ার,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছি। বাংলাদেশ আর্মিতে অফিসার ক্যাডেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়া থেকে শুরু করে ৪৭ বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া, সবকিছুর মধ্যেও নতুনকে জানা ও জানানোর আকাঙ্ক্ষা আমার সবচেয়ে প্রিয়।

MD MIR JALAL SUMON
Sopan's Instructor
বিসিএসের প্রস্তুতিতে শর্টকাটের চেয়ে ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন, নিয়মিত পড়ুন, বারবার রিভিশন দিন এবং নিজের ভুলগুলো থেকে শিখুন। একটি পরীক্ষায় ব্যর্থতা কখনোই আপনার সামর্থ্যের শেষ কথা নয়। মনে রাখবেন-“আপনি যতক্ষণ চেষ্টা করে যাচ্ছেন, ততক্ষণ আপনি হেরে যাননি।” স্বপ্নটা বড় রাখুন, পরিশ্রমটা নিয়মিত করুন এবং বিশ্বাস রাখুন আপনার পরিশ্রম একদিন অবশ্যই সফলতার গল্প লিখবে।

OMAR FARUQ
Sopan's Instructor
বিসিএসে টিকার জন্য প্রথমে জানতে হবে- কোন বিষয়গুলো ছাড়তে হবে। ২০০ নম্বর টার্গেট করে বিসিএস পড়লে তা কাঙ্ক্ষিত সাফল্য আনবে না। এজন্য কোন বিষয়গুলো তুলনামূলক কম জানলেও চলবে- সেটা প্রথমে বাদ দিতে হবে।


SARKER MOHIMINUL ISLAM
45th BCS Admin (Recommended)
বিসিএস একটি দীর্ঘ সফরের মত, যেখানে পথিকের ক্লান্তি হল তার হতাশা আর উপশম হল ধৈর্য ও আশা। এই সফরকে শুধু একটি লক্ষ্য অর্জন নয় বরং জীবন পরিবর্তনের সু্যোগ হিসেবে দেখুন যেখানে প্রতিটি আঘাত আপনাকে নতুন আমির সাথে পরিচয় করিয়ে দিবে, সুযোগ করে দিবে জীবন চলার জন্য প্রয়োজনীয় গুণাবলি অর্জনের। রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে, নিশ্চয়ই আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সাথে আছেন।

ARAF BIN HAQUE ANNWOY
47th BCS Admin (Recommended)
সৃষ্টায় বিশ্বাস, পরিশ্রম এবং ধৈর্য তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফলাফল এনে দিবে,ইং শা আল্লাহ।




MD. ASHOWAAD IBNA RAIHAN
Assistant Director, Bangladesh Bank
Preparing for the BCS is a marathon of patience, discipline, and self-belief. Do not let a poor mock test or a difficult day define your journey; treat every setback as feedback. As Alfred reminds us in Batman Begins, “Why do we fall, sir? So that we can learn to pick ourselves up.” Stay consistent, trust the process like the current Premiere League Champions, and keep moving forward.

MD. NABI NEWAZ NILOY
46th BCS Admin (Recommended), 43th BCS General Education
"A river cuts through rock, not because of its power, but because of its persistence". স্মার্ট প্রিপারেশান আর অধ্যবসায় একজন বিসিএস পরীক্ষার্থীকে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করে অন্যদের চেয়ে এগিয়ে নিতে সাহায্য করে। তাই নিজের সীমাবদ্ধতাকে জয় করতে হবে পরিকল্পিত পদক্ষেপ ও বারংবার প্রচেষ্টার মাধ্যমে। সিভিল সার্ভিস পৃথিবীর যেকোনো দেশের জন্যই খুব সম্মানজনক একটি প্লাটফর্ম। আর দশটি চাকরি থেকে এটির গুরুত্ব ভিন্নতর। তাই এখানে আসতে চাইলে থাকতে হবে স্বপ্ন, উদ্দম, ধৈর্য, অধ্যবসায় আর প্রস্তুতিতে হতে হবে কৌশলী।

MD. RAJIB FAKIR SMARON
45th BCS Admin (Recommended)
Enjoy the journey-it’s all part of becoming a cadre.

MONISHA KUMKUM SARKAR
47th BCS Police (Recommended), 49th BCS General Education (Recommended)
"Consistency turns effort into excellence; Strategy turns excellence into success"

MOHAMMAD SHAKIR AHMED
Assistant Director, Bangladesh Bank
সঠিক কৌশল, নিয়মিত অনুশীলন এবং অদম্য ধৈর্যই চাকুরী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মূল চাবিকাঠি। Success in job exam isn’t about extraordinary talent; it’s about extraordinary consistency, strategic preparation, and refusing to give up

M. HAMIDUL ISLAM (SHUVO)
47th BCS Police (Recommended)
The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep,

MOHAMMAD ABU SAYED
46th BCS Admin (Recommended)
বিসিএস প্রস্তুতিতে সব দিন সমান যাবে না। কখনো আত্মবিশ্বাস থাকবে, কখনো মনে হবে কিছুই হচ্ছে না-এটাই স্বাভাবিক। তাই ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে প্রতিদিনের কাজটুকু ঠিকভাবে করার চেষ্টা করুন। নিজের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন, নিয়মিত পড়ুন এবং বারবার রিভিশন দিন। মনে রাখবেন, বিসিএসে সফল হওয়ার জন্য সবার আগে প্রয়োজন হাল না ছেড়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলা।

ANINDITA BISWAS
46th BCS Admin (Recommended)
শক্ত কর ইচ্ছাশক্তি, চিত্ত কর স্থির, হবেই হবেই বিজয় তোমার, তুমিই হবে বীর।

PARTHO SARKER
47th BCS Customs & Excise (Recommended)
বিসিএস একটি দীর্ঘ ও ক্লান্তিকর ম্যারাথন, যেখানে মেধার চেয়েও বেশি প্রয়োজন মানসিক দৃঢ়তা এবং কৌশলগত অধ্যবসায়। আমার মতে যা যা প্রয়োজন, ১। ধারণাগত স্পষ্টতা ২। নিয়মিত অনুশীলন ৩। শারীরিক ও মানসিক ফিটনেস ধরে রাখা ৪। নিজস্ব শক্তির জায়গা শাণিত করা সফলতা কোনো একদিনের জাদুকরী পরিণতি নয়, বরং এটি প্রতিদিনের ছোট ছোট আত্মত্যাগের যোগফল।
