সোপান (sopan.com.bd) বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। আমাদের সেবা ব্যবহার করার অর্থ হলো আপনি এই প্রাইভেসি পলিসিতে বর্ণিত পদ্ধতিতে আপনার তথ্য প্রক্রিয়াকরণে সম্মত হচ্ছেন। আপনার আস্থা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আমরা যতটুকু তথ্য প্রয়োজন, ঠিক ততটুকুই সংগ্রহ করি।
১. আমরা কী কী তথ্য সংগ্রহ করি
সেবা দেওয়ার জন্য আমরা নিচের তথ্যগুলো সংগ্রহ করি:
- নাম, আপনার প্রোফাইল, সার্টিফিকেট ও মেধাতালিকায় দেখানোর জন্য।
- ফোন নম্বর, অ্যাকাউন্ট যাচাই (OTP), পাসওয়ার্ড রিসেট ও জরুরি যোগাযোগের জন্য।
- ইমেইল, লগইন, অর্ডার নিশ্চিতকরণ ও গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের জন্য।
- ঠিকানা, শুধুমাত্র বই অর্ডারের ডেলিভারির জন্য; এটি না দিলেও কোর্স ব্যবহারে কোনো বাধা নেই।
এছাড়া প্ল্যাটফর্ম ব্যবহারের সময় আপনার কোর্স অগ্রগতি, মক টেস্টের ফলাফল ও অর্ডারের ইতিহাস আমাদের ডেটাবেজে সংরক্ষিত হয়, যাতে আপনি যেকোনো ডিভাইস থেকে সেগুলো দেখতে পারেন।
২. Google লগইন
Google দিয়ে সাইন-ইন করলে আমরা Google থেকে শুধুমাত্র আপনার নাম, ইমেইল ঠিকানা ও প্রোফাইল ছবি গ্রহণ করি। আপনার Google পাসওয়ার্ড কখনোই আমাদের কাছে আসে না। Google-এর নিজস্ব প্রাইভেসি পলিসি অনুযায়ী তারা এই সাইন-ইন প্রক্রিয়াটি পরিচালনা করে। আপনি চাইলে Google অ্যাকাউন্ট সেটিংস থেকে সোপানের অ্যাক্সেস যেকোনো সময় বাতিল করতে পারেন।
৩. পেমেন্ট প্রসেসিং
সব পেমেন্ট নিরাপদ থার্ড-পার্টি পেমেন্ট গেটওয়ে, SSLCommerz এবং bKash, এর মাধ্যমে প্রক্রিয়া করা হয়।
- আপনার কার্ড নম্বর, PIN বা bKash পাসওয়ার্ড আমাদের সার্ভারে কখনো সংরক্ষিত হয় না, এগুলো সরাসরি পেমেন্ট গেটওয়ের সুরক্ষিত পরিবেশে প্রবেশ করানো হয়।
- আমরা শুধু লেনদেনের ফলাফল (সফল/ব্যর্থ), ট্রানজেকশন আইডি ও পরিমাণ সংরক্ষণ করি, রিফান্ড ও হিসাবরক্ষণের জন্য।
- পেমেন্ট গেটওয়েগুলো তাদের নিজস্ব প্রাইভেসি নীতি অনুযায়ী আপনার পেমেন্ট তথ্য পরিচালনা করে।
৪. SMS ও OTP
অ্যাকাউন্ট যাচাই ও পাসওয়ার্ড রিসেটের জন্য আপনার ফোন নম্বরে ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হয়। এই SMS পাঠানোর জন্য আমরা তৃতীয় পক্ষের SMS গেটওয়ে ব্যবহার করি, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ফোন নম্বর ও বার্তার বিষয়বস্তু তাদের কাছে যায়। OTP কোড অল্প সময় পরে স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যায় এবং তা কারও সাথে শেয়ার করা উচিত নয় | সোপানের কেউ কখনো ফোন করে আপনার OTP জানতে চাইবে না।
৬. তথ্য শেয়ারের সীমা
আমরা আপনার ব্যক্তিগত তথ্য কখনো বিক্রি করি না। সীমিত ক্ষেত্রে তথ্য শেয়ার হতে পারে:
- পেমেন্ট প্রক্রিয়ার জন্য পেমেন্ট গেটওয়ের (SSLCommerz/bKash) সাথে।
- বই ডেলিভারির জন্য কুরিয়ার সার্ভিসের সাথে (শুধু নাম, ফোন ও ঠিকানা)।
- OTP পাঠানোর জন্য SMS গেটওয়ের সাথে (শুধু ফোন নম্বর)।
- বাংলাদেশের প্রযোজ্য আইন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ নির্দেশনা থাকলে।
৭. আপনার অধিকার
আপনার তথ্যের ওপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে। আপনি চাইলে -
- আপনার প্রোফাইলের তথ্য (নাম, ছবি ইত্যাদি) যেকোনো সময় দেখতে ও সংশোধন করতে পারেন।
- আমাদের কাছে সংরক্ষিত আপনার তথ্যের একটি কপি চাইতে পারেন।
- অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
- প্রমোশনাল যোগাযোগ থেকে অব্যাহতি চাইতে পারেন।
৮. তথ্য মুছে ফেলার অনুরোধ
অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে চাইলে আপনার রেজিস্টার্ড ইমেইল থেকে support@sopan.com.bd ঠিকানায় "অ্যাকাউন্ট ডিলিট" বিষয়ে ইমেইল করুন। পরিচয় যাচাইয়ের পর আমরা যুক্তিসংগত সময়ের মধ্যে আপনার তথ্য মুছে ফেলব। আইনি বা হিসাবরক্ষণজনিত বাধ্যবাধকতায় কিছু লেনদেনের রেকর্ড নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা লাগতে পারে।
৯. নীতিমালার পরিবর্তন
প্রয়োজন অনুযায়ী আমরা এই নীতিমালা হালনাগাদ করতে পারি। গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হলে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে এবং এই পাতার শুরুতে "সর্বশেষ হালনাগাদ" তারিখটি পরিবর্তিত হবে। হালনাগাদের পরও সেবা ব্যবহার চালিয়ে গেলে ধরে নেওয়া হবে আপনি পরিবর্তিত নীতিতে সম্মত।
এই নীতিমালা নিয়ে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ পাতা থেকে আমাদের সাথে যোগাযোগ করুন। আরও দেখুন: ব্যবহারের শর্তাবলী।
